নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।
এ সময় বিভিন্ন দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা সিলেটে সরকারের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।
অর্থমন্ত্রী, যেসব প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি সেগুলো সরকারের মেয়াদের মধ্যে শেষ করার নির্দেশ দেন।
তিনি সিলেটে বিদ্যুৎ সম্পর্কিত নানা অনিয়মের অভিযোগ শুনে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।
অর্থমন্ত্রী জানান, সিলেট কেন্দ্রীয় কারাগার এ বছরই নতুন জায়গায় স্থানান্তর করা হবে। তবে পুরনো কারাগারও চালু থাকবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আবদুল মোমেন, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মনিরুজ্জামান, এনজিও ব্যক্তিত্ব ড আহমদ আল কবির ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।