মাধবপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে কাঁচপুর থেকে উদ্ধার করেছে পিবিআই

প্রকাশিত September 30, 2018
মাধবপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে কাঁচপুর থেকে উদ্ধার করেছে পিবিআই

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ২ মাস ৪ দিন পর এক স্কুলছাত্রীকে নারায়ণগঞ্জের কাঁচপুর ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন উদ্ধার করেছে।
তার নাম প্রিয়া রানী পাল (১৫)। সে মাধবপুর উপজেলার হরিশ্যামা গ্রামের সজীব পালের মেয়ে এবং হরিশ্যামা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী।
প্রিয়া রানী পালের পিতা মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে এই মর্মে একটি মামলা দায়ের করেন যে, ২৬ জুলাই তার মেয়েকে একই বিদ্যালয়ের শিক্ষক গিয়াস কামাল আহমেদ অপরহরণ করে নিয়ে যান। এক পর্যায়ে মামলাটি তদন্তের জন্যে পিবিআইর কাছে হস্তান্তর করা হয়।
এর প্রেক্ষিতে রবিবার দুপুরে পিবিআইর শ পরিদর্শক মাইনুল ইসলামের নেতৃত্বে পিবিআই একটি দল অভিযান চালিয়ে অপহৃতাকে করে।
তবে প্রিয়া রানী পাল জানান, তাকে অপহরণ করা হয়নি। স্বেচ্ছায় তিনি তার শিক্ষকের হাত ধরে পালিয়ে যান।