সিলেটে পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৫ দফা বাস্তবায়ন দাবি

প্রকাশিত September 29, 2018
সিলেটে পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৫ দফা বাস্তবায়ন দাবি

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ দুর্ঘটনামুক্ত বাংলাদেশ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ১৫ অক্টোবরের মধ্যে তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের সময়সীমা বেঁধে দিয়ে বলেছেন, অন্যথায় তারা সরকারি সিদ্ধান্ত অমান্য করে সিএনজি অটোরিক্সা চলাচলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
শনিবার দুপুরে মহানগরীর মিরবক্সটুলায় একটি হোটেলে আহুত সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেয়া হয়।
সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের দাবিগুলো হলো, সিএনজি অটোরিক্সার সামনে ও পিছনে লোহার স্থায়ী গ্রিল সংযোজন, চালকের আসন মোটরযান আইনের মাপ অনুযায়ী করা, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে অটোরিক্সার চলাচল বন্ধ রাখা, চালক ব্যতিত তিন জনের বেশি যাত্রী বহন না করা ও নিবন্ধনবিহীন সিএনজি অটোরিক্সা চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধকরণ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক। এছাড়াও অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।