সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মিছিল সমাবেশ

প্রকাশিত September 22, 2018
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মিছিল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ৫ দফা দাবি বাস্তবায়নে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছে।
এছাড়াও শনিবার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থী সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে বিক্ষোভ সমাবেশ করে। পরে মিছিল বের করা হয়।
সমাবেশে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জমি সংক্রান্ত জটিলতা, উপাচার্য, উপ উপাচার্য ও ডিন সহ প্রশাসনিক বিভিন্ন পদে স্থায়ী নিয়োগসহ সকল দাবি পূরণের আহ্বান জানানো হয়।
উত্তম সরকারের সভাপতিত্বে ও ফাহিম আহমেদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পল্টু কুমার রায়, রাহাত আহমদ, নাজমুল ইসলাম, সোমা সাহা, লাজিন ও দীপ্ত রায়।