যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা পালিত : হবিগঞ্জে তাজিয়া মিছিল

প্রকাশিত September 21, 2018
যথাযথ মর্যাদায় পবিত্র আশুরা পালিত : হবিগঞ্জে তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক : যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুক্রবার সিলেট বিভাগ সহ সারা দেশে পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন মসজিদে বয়ান ও দোয়ার আয়োজন করা হয়।
কারবালার মর্মস্পর্শী ঘটনার স্মরণে বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিলও বের করা হয়েছিল। এ সময় ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’ আহাজারিতে এক শোকাবহ পরিবেশ জেগে উঠে।
বিকেল ৪টায় হবিগঞ্জ শহর ও আশেপাশের বিভিন্ন মোকাম থেকে তাজিয়া মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুলতানশী হাবেলিতে গিয়ে শেষ হয়।
এর আগে দুপুরে সুলতানশী হাবেলিতে আশুরা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন, মোতাওয়াল্লি হাসান ইমাম চিশতী।
এছাড়া চুনারুঘাটে মুড়াবন্দ দরবার শরীফেও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মোতাওয়াল্লি সফিক আহমেদ চিশতী।