সুনামগঞ্জে জেলা সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত September 20, 2018
সুনামগঞ্জে জেলা সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারর্পাসন খালেদা জিয়া ও জাতীয় নিবার্হী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেলের মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে জেলা সেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিলটি বের করলে কালিবাড়ি মোড়ের কাছে পুলিশ বাধা দেয়। এ কারণে সেখানেই সমাবেশ করা হয়।
জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোনাজ্জিন হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি শামসুজ্জামান, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু ও যুবদল নেতা তোফাজ্জল হোসেন।
বক্তারা বলেন,সেকল নেতাকর্মীকে মুক্ত করেই নেতাকর্মীরা ঘরে ফিরবে।