সিলেট মহানগরীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার : গ্রেফতার ৪ জন

প্রকাশিত September 20, 2018
সিলেট মহানগরীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার : গ্রেফতার ৪ জন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর কাষ্টঘর, সোবহানিঘাট ও ভার্থখলা এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার র‌্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানের প্রথমদিন সকালে এসব মাদকদ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
কাষ্টঘরে একটি বাসার টাইলস বসানো মেঝের নিচে গর্ত করে রাখা অবস্থায় বিপুল পরিাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, মদ, গাঁজা ও ইয়াবা।
মাদকদ্রব্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক জাহিদ হোসেন মোল্লা জানান, সিলেটে পক্ষকালব্যাপী মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে।