নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, বর্তমান সংসদ বিলোপ ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে সিলেটে বাম গণতান্ত্রিক জোট জেলা নির্বাচন কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে।
বৃহস্পতিবার সকালে মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল করে মেন্দিবাগ পর্যন্ত গিয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এর আগে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, বাসদের জেলা সমন্বয়ক আবু জাফর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন ও মাক্সবাদী বাসদ নেতা সুশান্ত সিনহা সুমন। পরিচালনায় ছিলেন, ছাত্র ইউনিয়নের কোধাধ্যক্ষ নাবিল এইচ।