নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘বেকারি শিল্পে সঠিক উৎপাদন রীতি অনুশীলন’ বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এর আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে সিলেট চেম্বার মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, বিসিকের উপ মহাব্যবস্থাপক মুহসিন কবির খান, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মনোয়ার হোসেন, সহকারী ব্যবস্থাপক সানজিদা সুলতানা, চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী ও সাইফুল কামাল আজাদ। পরিচালনায় ছিলেন, মিনতি দেবী।