হবিগঞ্জে ১০ টাকা কেজির ৩২ বস্তা সরকারি চাল সহ আটক ২

প্রকাশিত September 17, 2018
হবিগঞ্জে ১০ টাকা কেজির ৩২ বস্তা সরকারি চাল সহ আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পাচারকালে ১০ টাকা কেজির ৩২ বস্তা সরকারি চাল সহ ২ জনকে পুলিশ আটক করেছে।
রবিবার রাতে তাদেরকে শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে আটক করা হয়। এ ব্যাপারে কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বাদি হয়ে রাতেই একটি মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার রিচি গ্রামের হাসু মিয়ার ছেলে নায়েব আলী ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে রাজ্জাক মিয়া।
পুলিশ জানায়, হবিগঞ্জ-লাখাই সড়কে ব্যাটারি চালিত ইজিবাইক বোঝাই করে সরকারি এই চাল পাচারের উদ্দেশ্যে জেলা শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ তা আটক করে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, চালগুলো তারা চৌধুরী বাজারে দিকে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।