নিজস্ব প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সিলেট ইলেক্ট্রনিক সিটি হবে বাংলাদেশের সিলিকন ভ্যালি। এটা এখন শুধু স্বপ্ন নয়-বাস্তবতা। প্রাকৃতিক পরিবেশ, নৈসর্গিক সৌন্দর্য্য আর বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে শ্রেষ্ঠতম আইটি পার্ক হিসেবে সিলেট ইলেক্ট্রনিক সিটি প্রতিষ্ঠা করা হচ্ছে।
রবিবার সকালে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে সিলেট ইলেক্ট্রনিক সিটিতে বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মোস্তাফা জব্বার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিনিয়োগকারীদের সুবিধার্থে সিলেট-ঢাকা রুটে বিমানের সকাল-সন্ধ্যা অভ্যন্তরীণ ফ্লাইট চালু এবং মহানগরীতে একটি তথ্যকেন্দ্র স্থাপনেরও আশ্বাস দেন।
স্বাগত বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার সিপার আহমদ।