নিজস্ব প্রতিবেদক : সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী সার্বজনীন জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে।
শনিবার উৎসবের প্রথম দিনের কর্মসূচিতে ছিল, সমবেত উপাসনা, সমবেত গীতাপাঠ, শিশু-কিশোরদের গীতাপাঠ, চিত্রাঙ্কণ ও কীর্তন প্রতিযোগিতা এবং লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের সমবেত উপাসনা।
শেষদিন রবিবারের কর্মসূচিতে থাকছে, সকাল ১০টায় শ্রীকৃষ্ণের প্রতিকৃতি সহ নগর পরিক্রমা, ধর্মসভা, পুরস্কার বিতরণ, পূজানুষ্ঠান, প্রসাদ বিতরণ, দেবালয়ে উলুধ্বনি ও শঙ্খধ্বনি।