নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর জিন্দাবাজারে কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আহাদ খুন হয়েছেন। তবে এর কারণ জানা যায়নি।
শুক্রবার রাত ১০টার দিকে তাঁতিপাড়া গলির মুখে তিনি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। সাথে সাথে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।
এস এম আব্দুল আহাদ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মেদিনীমহল গ্রামের নূর মিয়ার ছেলে। কুয়েতে সিলেট বিভাগীয় লেখক ফোরামের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।