গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জে পরিবহণ ধর্মঘট

প্রকাশিত August 31, 2018
গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জে পরিবহণ ধর্মঘট

সুনামগঞ্জ প্রতিনিধি : গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দিরাই-সুনামগঞ্জ সড়কে শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট চলছে।
সমস্যার সমাধান না হলে রবিবার সকাল ৬টা থেকে সারা জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ শুরুর ঘোষণা দেয়া হয়েছে।
জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব জুয়েল মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে দিরাই-সুনামগঞ্জ সড়কে গাজীনগর এলাকায় দুর্ঘটনা কবলিত একটি বাসে অগ্নিসংযোগ করার প্রতিবাদে পরিবহণ শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দিয়েছেন।
ঐ দুর্ঘটনায় রাহেল মিয়া নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পরে এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়।