মৌলভীবাজার প্রতিনিধি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, জাতীয় পার্টি গণতন্ত্র, দলের গঠনতন্ত্র ও দেশের সংবিধানে বিশ্বাস করে। আর ক্ষমতার পরিবর্তন করতে ও ক্ষমতা হাতে পেতে নির্বাচনের মাধ্যমে যেতে হবে। তাই হুসেইন মুহাম্মদ এরশাদ সিদ্ধান্ত নিয়েছেন, জাপা নির্বাচন করবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা জাতীয় পার্টি সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার। তিনি বলেন, গত ২৭ বছরের শাসন আমলের চেয়ে এরশাদ সরকারের ৯ বছর অনেক ভালো ছিল।
সম্মেলনে গোপন ব্যালেটের মাধ্যমে সৈয়দ সাহাব উদ্দিন সভাপতি ও কামাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।