বিএনপি কেন নির্বাচনে অংশ নেবেনা-প্রশ্ন ওবায়দুল কাদেরের

প্রকাশিত August 31, 2018
বিএনপি কেন নির্বাচনে অংশ নেবেনা-প্রশ্ন ওবায়দুল কাদেরের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে কে অংশ নিলো বা কে নিলোনা-এ নিয়ে তাদের কোন প্রশ্ন নেই, অভিযোগও নেই।
শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে ঢাকা থেকে আসা সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের আরো বলেন, সরকার বিএনপিকে নির্বাচনে অংশ নিতে কোন বাধা দিচ্ছেনা।
তাহলে বিএনপি কেন নির্বাচনে অংশ নেবেনা-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন তুলেন।।