সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইতে একটি বেপরোয়া গতির বাসের চাপায় ১ মহিলা নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দিরাই-মদনপুর সড়কের সুজানগর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত সরুফা বেগম (৪৫) উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামের মোসলেম উদ্দিনের স্ত্রী ।
পুলিশ জানায়, সরুফা বেগম ঈদ উপলক্ষে স্বামীর বাড়ি হতে সুজানগরে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন। সেখান থেকে বাড়ি ফিরতে অটোরিক্সায় উঠার সময় সিলেট থেকে দিরাইমুখী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টাখানেক পর তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটিকে আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।