নিজস্ব প্রতিবেদক : জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের জেলা ও মহানগর শাখা সিলেটে বিশাল শোক মিছিল করেছে।
বুধবার দুপুরে মহানগরীর রেজিস্টারি মাঠ থেকে শোক মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে যায়। এতে নেতৃত্ব দেন, আওয়ামী লীগের মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক সহ অন্যান্য নেতা।
এছাড়া বাদ জোহর হযরত শাহজালাল (র) দরগা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।