নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত দুটি কেন্দ্রে সকল পদে পুনরায় ভোটগ্রহণ করা হচ্ছে।
কেন্দ্র দুটি হচ্ছে, ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তায় টানা ভোটগ্রহণ চলছে।
এছাড়া সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডের ১৪টি কেন্দ্রেও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
ভোটকেন্দ্র পরিদর্শনকালে মেয়র পদে এগিয়ে থাকা বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী তার বিজয় সুনিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, ফলাফল যাই হোক তিনি তা মেনে নেবেন।