সিলেটে রাগীব আলী ও তার ছেলের আপিল নিষ্পত্তি : সাজা বহাল

প্রকাশিত August 9, 2018
সিলেটে রাগীব আলী ও তার ছেলের আপিল নিষ্পত্তি : সাজা বহাল

নিজস্ব প্রতিবেদক : ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির করে তারাপুর চা বাগান দখলের মামলায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে নিম্ন আদালতের দেয়া ১৪ বছরের সাজা সিলেটের বিশেষ দায়রা জজ আদালত বহাল রেখেছেন।
নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার সকালে বিশেষ দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক নিম্ন আদালতের রায় বহাল রেখে আপিল নিষ্পত্তি করেন।
ভূমি মন্ত্রণালয়ের স্মারক জ্বালিয়াতি মামলায় ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো রাগীব আলী ও আব্দুল হাইকে ১৪ বছরের কারাদণ্ড দেন।
এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেছিলেন।
বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট নওশাদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।