কানাইঘাটে শিশু ধর্ষণ খুন ও লাশ গুমের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত August 5, 2018
কানাইঘাটে শিশু ধর্ষণ খুন ও লাশ গুমের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাটে শিশু ধর্ষণ, খুন ও লাশ গুমের মামলায় চারজনের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।
রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম ও শিশু আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এই রায় ঘোষণা করেন।
এছাড়া প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৭ বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলো, কানাইঘাট উপজেলার বড়খেওড় গ্রামের আবুল উদ্দিন, রাসেল আহমদ, সাদেক উদ্দিন ও এড়ালিগুল গ্রামের বাবুল আহমদ রুহুল। এর মধ্যে বাবুল আহমদ রুহুল পলাতক রয়েছে।
এপিপি ফখরুল ইসলাম জানান, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর কানাইঘাটের এড়ালিগুল গ্রামের একটি টিলার উপর একই গ্রামের সুলতানা বেগম নামের এক শিশুকে আসামিরা ধর্ষণের পর হত্যা করে। পরে লাশ মাটি চাপা দেয়। এ ঘটনায় সুলতানা বেগমের ভাই একলিম উদ্দিন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।