ঢাকায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত August 5, 2018
ঢাকায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : আন্দোলনরত শিক্ষার্র্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ও ঢাকায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
রবিবার দুপুরে শাবিপ্রবির প্রধান ফটকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার বিচার চেয়ে শ্লোগান দেয়। এসময় আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে শাবিপ্রবি ছাত্রলীগ নেতাকর্মীরাও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন ।
এছাড়া ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শনিবার রাতে প্রধান ফটকে শাবিপ্রবি সম্মিলিত সাংস্কৃতিক জোট মানববন্ধন করে।