নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে ‘সংলাপে নাগরিক অগ্রাধিকার’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহানগরীর মিরের ময়দানে আয়োজিত এ সংলাপে সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী অংশ নেন।
সংলাপের শুরুতে মহানগরীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করেন উপস্থিত বিভিন্ন স্তরের নাগরিকদের ৫টি দল। তাৎক্ষণিকভাবে চিহ্নিত সমস্যাগুলো ছিল, অবকাঠামো, যানজট, জলাবদ্ধতা, বিনোদন ও নিরাপত্তা। পরে এসব উপস্থাপন করা হয় দুই মেয়র প্রার্থীর কাছে। দুজনেই নির্বাচিত হলে কিভাবে এসব সমস্যার সমাধান করবেন তা ব্যাখ্যা করেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালক আমিনুল এহসান।
সিলটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।