সিলেটকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে : নির্বাচন কমিশনার রফিক

প্রকাশিত July 14, 2018
সিলেটকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে : নির্বাচন কমিশনার রফিক

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ অযথা কাউকে হয়রানি করবে না। কেউ অযথা হয়রানি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শনিবার সিলেট মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে নির্বাচন কমিশনের উদ্যোগে মেয়র ও কাউন্সিলরদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, সিসিক নির্বাচনে অস্ত্রসহ ও অস্ত্র ছাড়া আনসার সদস্যরা মোতায়েন থাকবে। এছাড়া অধিক সংখ্যায় মোতায়েন করা হবে র‌্যাব-পুলিশ-বিজিবি। সিলেটকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে।