বীরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে ভূষিমালের দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত July 7, 2018
বীরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে ভূষিমালের দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহ দামড়ী নামক ভূষিমালের দোকানের মালামাল পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ ৪০ হাজার টাকা সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সয়েফ নূর জানান।
ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও মালমাল রক্ষা করা যায়নি।
পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর কালাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।