সিসিক নির্বাচনে শান্তি ও উন্নয়নের বিজয় নিশ্চিত করতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান

প্রকাশিত June 29, 2018
সিসিক নির্বাচনে শান্তি ও উন্নয়নের বিজয় নিশ্চিত করতে ঝাঁপিয়ে পড়ার আহ্বান

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র প্রার্থী জামায়াতে ইসলামীর মহানগর আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধ্যাত্মিক রাজধানী গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সকল অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করে সিলেটকে শান্তির নগরীতে পরিণত করার অঙ্গিকার নিয়েই আমার নির্বাচনী পথচলা। সকল মতের ও পথের মানুষের সমন্বয়ে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ বিনির্মাণ করে শান্তি, সুশাসন ও উন্নয়ন নিশ্চিত করতে সিলেট নাগরিক ফোরাম মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়ে নির্বাচনী ময়দানে ঝাপিঁয়ে পড়তে হবে।’
শুক্রবার সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সদস্যদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশিষ্ট শিক্ষাবিদ উপাধ্যক্ষ আব্দুস শাকুরের সভাপতিত্বে ও দলের মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রবের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ, অন্যতম নেতা হাফিজ মশাহিদ আহমদ, মু আনোয়ার আলী, শ্রমিক কল্যাণ ফেডারশনের সহ সভাপতি ফারুকুজ্জামান খান, ভারপ্রাপ্ত সেক্রেটারি ইয়াসীন খান, রফিকুল ইসলাম, মু শাহেদ আলী প্রমুখ।