নিজস্ব প্রতিবেদক : সিলেটে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতির সময় সংগঠনের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর সংগঠনের বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে শনিবার দুপুরে বিবদমান দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিলের জন্য তোপখানা ও সন্ধ্যাবাজার এলাকায় জড়ো হয়।
খবর পেয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে অভিযান চালায় এবং কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এছাড়া অন্তত ১৫ নেতাকর্মীকে আটক করে।
সিলেট কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কয়েকজন ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে।