মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি : পানি ঢুকে পড়েছে শহরে

প্রকাশিত June 17, 2018
মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি : পানি ঢুকে পড়েছে শহরে

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বারইকোনা এলাকায় মনু নদীর বাঁধ ভেঙ্গে শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি ঢুকেছে দোকানপাট ও বাসাবাড়িতে। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।
রবিবার দুপুরে মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার ১৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি ঢুকে যেতে পারে, এ আশংকায় গত দু দিন ধরে শহর প্রতিরক্ষা বাঁধের ঝঁকিপূর্ণ স্থানগুলোতে বালুর বস্তা দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। শনিবার মধ্য রাতে বারইকোনা এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে শহরের তিনটি ওয়ার্ড প্লাবিত হয়ে যায়। ইতোমধ্যে অনেকেই বাড়িঘড় ছেড়ে নিরাপদ আশ্রয়ে উঠেছেন।
এছাড়া ৪টি সরকারি খাদ্য গুদামে পানি প্রবেশ করায় মজুদ খাদ্যশস্য নষ্ট হয়ে যাবার আশংকা করা হচ্ছে।