নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে পবিত্র ঈদুল ফিতরের রাতে ছুরিকাঘাতে এসএসসি উত্তীর্ণ এক শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার রাতে মহানগরীর শিবগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এতে নিহত মশিউর রহমান তাহমিন পার্শ্ববর্তী সোনারপাড়ার মুজিবুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, সন্ধ্যার পর বন্ধুদের সাথে বাসা থেকে বের হয় মশিউর রহমান তাহমিন। একপর্যায়ে রাত ১০টার দিকে শিবগঞ্জ বাজারে মিতালি ফার্মেসির উল্টোদিকের গলির ভেতরে কয়েকজন যুবক তার গলা ও গালে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় সে দৌড়ে মিতালি ফার্মেসির সামনে এসে রাস্তায় পড়ে যায়। পুলিশ তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।