হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহর ঘেষে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে হুমকির সম্মুখিন হয়ে পড়েছে শহররক্ষা বাধ। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীতে মঙ্গলবার বিকেল থেকে পানি বাড়তে থাকে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচুর বৃষ্টি হয়েছে। সেই পানি নেমে আসায় পানি বৃদ্ধি পেয়েছে খোয়াই নদীতে। বাধের ঝুঁকিপূর্ণ অংশগুলোতে পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণে রয়েছে।
তিনি হবিগঞ্জ শহরবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।