সিলেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন

প্রকাশিত June 7, 2018
সিলেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক : দ্বৈত ভর্তি বাতিলের জরিমানা প্রত্যাহার দাবিতে ও সাধারণ শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে সিলেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন্থ শিক্ষার্থীরা মহানগরীর সুবিদবাজার এলাকা থেকে মিছিল করে গিয়ে পাঠানটুলা এলাকায় এই ঘেরাও কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী তানজিনা আক্তার, এম সি কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম ও দক্ষিণ সুরমা কলেজের শিক্ষার্থী জামিল আহমদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।