নিজস্ব প্রতিবেদক : মাইক্রোবাস চালক মোশাররফ করিমকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
রবিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত চৌহাট্টা সার্ভিস মাইক্রোবাস আঞ্চলিক রোড কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক। চৌহাট্টা সার্ভিস মাইক্রোবাস আঞ্চলিক রোড কমিটির সভাপতি জামাল আহমদ লিলুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সহ সভাপতি শাহ জামাল, যুগ্ম সম্পাদক মইনুল ইসলাম ও কোষাধ্যক্ষ শামসুল ইসলাম মানিক। পরিচালনায় ছিলেন, আলী আকবর।