বানিয়াচঙ্গে ধান শুকানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক আটক ১০

প্রকাশিত May 28, 2018
বানিয়াচঙ্গে ধান শুকানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক আটক ১০

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার যশকিশোরী গ্রামে খলায় ধান শুকানো নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
পুলিশ জানায়, গ্রামের গজেশ্বর গোপের সাথে হিমেন্দ্র গোপের ধান শুকানোর খলা নিয়ে বিরোধ চলছিল। এ অবস্থায় সোমবার দুপুরে সেখানে ধান শুকাতে যান গজেশ্বর গোপ। এসময় হিমেন্দ্র গোপের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে এলাকার মুরব্বিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতদের মধ্যে ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি এবং ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত। সংঘর্ষে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।