জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সিলেটে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত May 24, 2018
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সিলেটে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনামূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সিলেটে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। বিশেষ অতিথি ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ও র‌্যাব ৯ সিলেটের পরিচালক আলী হায়দার আজাদ আহমদ। সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মতিউর রহমান। পরিচালনায় ছিলেন, জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইয়াসমিন নাহার রুমা।
সংলাপে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অংশ নেন।