হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে গরুর দিয়ে ধানের খড় খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
এর মধ্যে গুরুতর অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, সোমবার দুপুরে সদর উপজেলার হুরগাঁও গ্রামের আয়াত আলীর ধানের খড় একই গ্রামের শামীম মিয়ার গরু খেয়ে ফেলে। এ নিয়ে বাকবিতÐার এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিশুসহ অন্তত ৫০ আহত হয়।
পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ১৩ জনকে আটক করেছে।