নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি অকাল প্রয়াত ফটোজার্নালিস্ট ইকবাল মনসুর স্মরণে সিলেটে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট স্টেশন ক্লাব সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম শাহিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল। সভাপতিত্ব করেন, বিপিজেএর বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতেন ফয়সল। পরিচালনায় ছিলেন, সাধারণ সম্পাদক শংকর দাস ও সদস্য দুলাল হোসেন।