সিলেটে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার বিষয়ে কর্মশালা

প্রকাশিত May 9, 2018
সিলেটে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার বিষয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : সিলেটে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাক ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট ও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে বুধবার সকালে মহানগরীর দরগা গেইটে একটি হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল, সিটিজ এলায়েন্স।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্রাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স এন্ড ডেভেলপন্টের রিসার্চ এসোসিয়েট এস এম আরাফাত। বিষয়বস্তু তুলে ধরেন, সিটিজ এলায়েন্সের এশিয়া অঞ্চলের উপদেষ্টা অজয় সুুরি। স্বাগত বক্তব্য রাখেন, বিআইজিডির রিসার্চ ফেলো শাহনেওয়াজ হোসেইন।