পানির লাইনের অবৈধ মোটর বন্ধের সময় বেঁধে দিয়েছেন সিসিক মেয়র

প্রকাশিত May 5, 2018
পানির লাইনের অবৈধ মোটর বন্ধের সময় বেঁধে দিয়েছেন সিসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আগামী ৩ দিনের মধ্যে সিসিকের পানির লাইনে সংযুক্ত বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ মোটর বন্ধ করার সময় সময় বেঁধে দিয়েছেন।
শনিবার বিকেলে নগর ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই সময় বেঁধে দেন।
সিসিক মেয়র জানান, পবিত্র রমজানে নগরবাসীকে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত মহানগরীর জিন্দাবাজার, জেল রোড ও নয়াসড়ক এলাকায় অভিযান চালিয়ে ১০টি অবৈধ মোটর বন্ধ করা হয়।
তিনি পানির অবৈধ সংযোগ ৭ দিনের মধ্যে বিধি মোতাবেক বৈধ করে নেয়ারও সময় বেঁধে দেন।
আগামী ৭ দিনের মধ্যে পানির বকেয়া বিল পরিশোধ করলে ৩০ শতাংশ মওকুফ করা হবে বলেও আরিফুল হক চৌধুরী ঘোষণা করেন।