সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের ইকবালনগর এলাকায় ৬৫ শতক জায়গার উপর ৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে পৌর ডিগ্রি কলেজের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান শনিবার সকালে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের উদ্যোগে শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম শাহানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা ও অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার ও পৌরসভার মেয়র নাদের বখত।
প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।