সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত May 1, 2018
সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
আনন্দমুখর পরিবেশে সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা হয়।
সংগঠনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম এবং নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ ও ফারুক মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র গ্রহণ করেন।
এবার সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যান্য পদেও একাধিক মনোনয়নপত্র দাখিল হয়েছে।
আগামী ১২ মে জেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।