নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের জন্যে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে রবিবার বিকেল ৩টা ৫টা পর্যন্ত ৫টি প্যানেল ও ৩৬টি একক মনোনয়নপত্র বিক্রি হয়। এসময় জেলা প্রেসক্লাব ভবনে আনন্দমুখর পরিবেশ বিরাজ করছিল।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম শমিউল আলম এবং নির্বাচন কমিশনার ফারুক মাহমুদ চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ এ সময় উপস্থিত ছিলেন।