নিজস্ব প্রতিবেদক : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল।
শনিবার বিকেলে চেম্বার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, চেম্বার সহ সভাপতি এমদাদ হোসেন ও সাবেক সভাপতি সালাউদ্দিন আলী আহমদ। হুমায়ুন রশীদ চৌধুরীর পরিবারের বক্তব্য রাখেন, তার ভাতিজা ইমরান রশীদ চৌধুরী।