সিলেটে মানবাধিকার সাংবাদিক কমিশনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রকাশিত April 19, 2018
সিলেটে মানবাধিকার সাংবাদিক কমিশনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথি ছিলেন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সহ সভাপতি ওয়েছ খসরু, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ ও প্রশিক্ষণ সমন্বয়কারী মুকিত রহমানী। সভাপতিত্ব করেন, আয়োজিক সংগঠনের সভাপতি ফয়সল আহমদ বাবলু। পরিচালনায় ছিলেন, বাংলা টিভির ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ।