খালেদার মুক্তি ও তারেকের দীর্ঘায়ু কামনায় মেয়রের বাসায় মিলাদ ও দোয়া

প্রকাশিত April 16, 2018
খালেদার মুক্তি ও তারেকের দীর্ঘায়ু কামনায় মেয়রের বাসায় মিলাদ ও দোয়া

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মায়ের রুহের মাগফেরাত কামনায় দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মহানগরীর কুমারপাড়ায় মেয়রের নিজের বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলের আগে বক্তব্য রাখতে গিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, জিয়া পরিবারকে ধ্বংস ও বিএনপিকে দুর্বল করার নীল নকশার অংশ হিসেবে মিথ্যা ও সাজানো মামলায় খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে।
তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।