আদালতে সাজাপ্রাপ্ত খালেদাকে মুক্তি দেয়ার ক্ষমতা সরকারের নেই : মোশাররফ

প্রকাশিত April 12, 2018
আদালতে সাজাপ্রাপ্ত খালেদাকে মুক্তি দেয়ার ক্ষমতা সরকারের নেই : মোশাররফ

সুনামগঞ্জ প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সরকার কারাদণ্ড দেয়নি-তার বিরুদ্ধে মামলাও করেনি। আদালতে তিনি সাজাপ্রাপ্ত। তাকে মুক্তি দেয়ার কোন ক্ষমতা সরকারের নেই।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর উপর শাহ আরেফিন ও অদ্বৈত মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিন্নাকুলী মাদরাসা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য মহিবুর রহমমান মানিক, জয়া সেন গুপ্তা, মোয়াজ্জেম হোসেন রতন, পীর ফজলুর রহমান মিছবাহ ও অ্যাডভোকেট শামছুন নাহার বেগম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।