সিলেট থেকে অপহৃত কিশোরীকে বড়লেখায় উদ্ধার করলো র‌্যাব-৯

প্রকাশিত April 10, 2018
সিলেট থেকে অপহৃত কিশোরীকে বড়লেখায় উদ্ধার করলো র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে অপহৃত কিশোরী সিনথিয়া জান্নাত সামিয়াকে মৌলভীবাজারের বড়লেখা থেকে উদ্ধার করেছে।
র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল রবিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার বোবারতলা গ্রামের আব্দুল ছালামের বাড়ি থেকে সিনথিয়া জান্নাত সামিয়া সহ অপহরণকারী আব্দুল জব্বারকে আটক করে।
আব্দুল জব্বার শুক্রবার সন্ধ্যায় সিনথিয়া জান্নাত সামিয়াকে অপহরণ করে নিয়ে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।