শায়েস্তাগঞ্জে বিউটি আক্তারকে খুন করে বাবা সহ ৩ জন মিলে

প্রকাশিত April 8, 2018
শায়েস্তাগঞ্জে বিউটি আক্তারকে খুন করে বাবা সহ ৩ জন মিলে

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচনে পরাজয়ে প্রতিশোধ নিতে মেয়ের ধর্ষক বাবুল মিয়ার পরিবারকে ফাঁসাতে মেয়ে বিউটি আক্তারকে বাবা ছায়েদ আলী সহ ৩ জন মিলে খুন করে মরদেহ হাওরে ফেলে দেয়।
শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ পলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এ চাঞ্চল্যকর তথ্য জানান, পুলিশ সুপার বিধান ত্রিপুরা। তিনি জানান, বিউটি আক্তার হত্যায় বাবা ছাড়াও চাচা ময়না মিয়া জড়িত ছিল। এ দুজন সহ ৩ জন এ ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুল মিয়ার মা কলম চাঁন সংরক্ষিত মহিলা সদস্য পদে ময়না মিয়ার স্ত্রী আছমা আক্তারকে পরাজিত করে নির্বাচিত করেন। তাই বাবুল মিয়া ও ময়না মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে ছায়েদ আলীকে প্রভাবিত করে ময়না মিয়া বিউটি আক্তারকে হত্যা করে বাবুল মিয়ার উপর দায় চাপানোর চক্রান্ত করে।