কিডনি হাসপাতাল পরিদর্শনে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান

প্রকাশিত April 6, 2018
কিডনি হাসপাতাল পরিদর্শনে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক হারুন উর রশীদ সিলেট কিডনি হাসপাতাল পরিদর্শন করেছেন।
শুক্রবার বিকেলে তিনি মহানগরীর শাহজালাল উপশহরে অবস্থিত সিলেট কিডনি ফাউন্ডেশন পরিচালিত এ হাসপাতাল পরিদর্শকে গেলে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।
অধ্যাপক হারুন উর রশীদ পরে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে আরো বক্তব্য রাখেন, ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক টাইনী রশীদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমদ বীর উত্তম, অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুস সালাম বীর উত্তম, এফআইভিডিবির নির্বাহী পরিচালক যেহীন আহমদ, ইঞ্জিনিয়ার মুন্সেফ আলী, সিলটিভির চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা নজমুস সাকিব ও ডা নাজরা চৌধুরী।
অধ্যাপক হারুন উর রশীদ ঘোষণা দেন, আগামী এক মাসের মধ্যে সিলেট কিডনি হাসপাতালে ডায়ালেসিস চালু হবে।