নিজস্ব প্রতিবেদক : বিশ্ব অটিজম দিবস ২ এপ্রিল। ‘নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশে ব্যাপক কর্মসূচিতে দিনটি পালিত হচ্ছে।
এ উপলক্ষে সিলেটে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে জেলায় কর্মরত বেসরকারি সংগঠন সমূহের উদ্যোগে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, সমাজসেবা কার্যালয়ে বিভাগীয় পরিচালক সৈয়দা ফেরদাউস আক্তার ও জেলা উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ।