নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভিন্ন ইউনিয়নে মুক্তিযুদ্ধ পাঠাগার গড়ে তোলার লক্ষ্যে মুক্তিযুদ্ধ পাঠাগার আন্দোলন নামে একটি সামাজিক আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার বিকেল ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। বিশেষ অতিথি ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক সাবিরুল ইসলাম ও সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান। অতিথি ছিলেন, তাজুল মোহাম্মদ। স্বাগত বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ পাঠাগার আন্দোলনের সংগঠক শফিউল আলম চৌধুরী নাদেল।
এছাড়াও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী।